বিএম স্কুলের ১শ’২০ বছর পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বি.এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর ১শ’২০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজনে ‘যোগেন চন্দ্র রায় স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০’ নামে এই আয়োজনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় ২০১১ ব্যাচ এর র্যালিসহ নানামুখী আয়োজন টুর্ণামেন্টের শ্রীবৃদ্ধি করে তোলে। এ সময় ব্যাচের সতীর্থরা শৈশবের নানা নৈপূণ্য প্রদর্শণসহ তরুন ও যুব সমাজকে মাদক থেকে নিরাপদে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী খেলায় ২০১১ ব্যাচ প্রতিপক্ষ ২০০৪ ব্যাচকে ৪৫ রানের ব্যবধানে পরাজিত করে।
এ সময় ২০১১ ব্যাচ টীমের পক্ষে সতীর্থদের একজন হিসেবে মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে ফেসবুক লাইভে কথা বলার দায়ে আটককৃত রেমিটেন্স বীর রায়হান কবিরও অংশ গ্রহন করেন।


