সোনারগাঁয়ে রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিনিধি সভা
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৩ পিএম
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় মেঘনা শিল্প নগরী এলাকার আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মোল্লা, সাবেক শ্রমিকলীগের নেতা বাবুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সোনারগাঁ উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রাহাত, সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগ নেতা আনিসুর রহমান রবিন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রনি, মো. কবির প্রধান, শহিদুল্লাহ, শাহজালাল, সেরাজুল, মনিরসহ নেতৃবৃন্দ।
এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পিরোজপুর ইউনিয়নের নতুন কমিটির সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক হৃদয় খাঁন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহিদকে নির্বাচিত করা হয়।


