Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের ৩ মাস না যেতেই নববধূর আত্মহত্যা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৩ পিএম

বিয়ের ৩ মাস না যেতেই নববধূর আত্মহত্যা
Swapno

বন্দরে বিয়ের তিন মাস পার না হতেই স্বামী সাথে অভিমান করে নববধূ মিম আক্তার ইমু (১৯) তার পিত্রালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

 

৪ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনার বাড়ী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে দামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। 

 

এ ব্যাপারে আত্মহত্যাকারি নববধূর পিতা আব্দুল মতিন মিয়া বাদী হয়ে ঘটনার ওই সন্ধ্যায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আত্মহত্যাকারি গৃহবধূ মিম আক্তার ইমু ধামগড় ইউনিয়নের মনাবাড়ী এলাকার আব্দুল মতিন মিয়ার মেয়ে বলে জানা গেছে। 

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ মাস পূর্বে বন্দর থানার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকার আব্দুল মতিন মিয়ার মেয়ে মিম আক্তার ইমু সাথে একই থানার বারপাড়া এরাকার সুলতান মিয়ার ছেলে আয়নাল হকের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।

 

বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আয়নালের সাথে নববধূ মিমের ঝগড়া হয়। এর ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। 

 

এক পর্যায়ে স্বামী আয়নাল ক্ষিপ্ত হয়ে ওই দিন সন্ধ্যা ৫টায় তার স্ত্রীকে তার পিত্রালয়ে সামেনে রেখে সে তার নিজ বাড়ীতে চলে আসে। এর জের ধরে মনের ক্ষোভে নববধূ মিম আক্তার ৪ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫টায় সবার অজান্তে পিত্রলায়ের ঘরের খামের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন