ফতুল্লায় ড্যান্স করতে গিয়ে তরুণী ধর্ষণ, যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:২৩ পিএম
ফতুল্লায় সুন্নতে খৎনার অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনা স্হলে উপস্হিত হয়ে ফজলে রাব্বী নামে এক যুবকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় ফতুল্লার পূর্ব ডালডা মিলস সংলগ্ন আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। রাব্বী গোপালগঞ্জ শশাবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
এ ঘটনায় ঘটনার শিকার তরুণী ফতুল্লা মডেল থানায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম হোসেন জানান, ধর্ষণের শিকার ঐ তরুণী একটি গার্মেন্টসে চাকুরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য শিল্পি হিসাবে ড্যান্স করতেন। সে তার সহপাঠির সাথে বৃহস্পতিবার রাতে ডালডা মিলস সংলগ্ন আহসান উল্লাহর বাড়িতে ড্যান্স শিল্পি শরীফের সাথে সুন্নতে খৎনার অনুষ্ঠানে ড্যান্স করতে আসেন।
এসময় রাব্বী তাকে আহসান উল্লাহর বাড়ীর একটি কক্ষে নিয়ে সে ও আহসান উল্লাহর ছেলে কামরুল পর্যায়ক্রমে ধর্ষন করে।
এসময় তার বান্ধবী ৯৯৯ নাম্বারে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে ফজলে রাব্বীকে গ্রেফতার করতে পারলে ও কামরুল কৌশলে পালিয়ে যায়।


