Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে শেখ ফজলুল হক মনি’র জন্মদিন পালন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩১ পিএম

সোনারগাঁয়ে শেখ ফজলুল হক মনি’র জন্মদিন পালন
Swapno

কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মদিন উদযাপন করেছে সোনারগাঁ উপজেলা যুবলীগ।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার।

 

উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট আলহাজ্ব সামছুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ মাসুদ বাবু।

 

আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এফএইচ বাবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন