বন্দরে কলাগাছিয়া আওয়ামীলীগের আলোচনা সভা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ পিএম
বন্দরে ভাস্কর্য ও করোনা ভাইরাসসহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুসহ আগামী দিনে করণীয় শীর্ষক মতবিনিময় করেছেন কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগ ও অঙ্গসংগঠন।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে কলাগাছিয়া ইউনিয়ন ৯নং আ'লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস।
সভায় অংশ নেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কুতুবউদ্দিন আহমেদ, ইসতিয়াক উদ্দিন জারজিস, মো. শাহজাহান, রবিউল আউয়াল রবি, জাবেদ আলী, বিল্লাল হোসেন, শফিউদ্দিন শপু, মো. মোহসীন, আসাদুল্লাহ মাষ্টার, আক্তার হোসেন, মেহেদী হাসান সোহেল, আলী আহমদ, মো. আরিফ প্রমূখ।


