মাস্ক ছাড়া কাউকে সেবা দিবেননা : কাজিমউদ্দিন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫৬ পিএম
মাস্ক ছাড়া কাউকে সেবা প্রদান না করার অনুরোধ জানিয়ে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান বলেন, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে আমাদের খামখেয়ালি চলবে না।
তিনি বলেন, দ্বিতীয় ওয়েভের সংক্রমণ এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। নিজেরা সচেতন না হলে এই মহামারী আরো ভয়াবহ রূপ নিবে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে বন্দরের সাবদী বাজার এলাকা হতে কলাগাছিয়া বাজার অবধি কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কাজিম উদ্দিন আরো বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাস্ক ছাড়া কাউকে সরকারি-বেসরকারি অফিসসহ দোকানপাটে সেবা দেয়া হবে না। এ নির্দেশ অমান্যে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, নিজের জন্য না হলেও পরিবারের কথা চিন্তা করুন। দেশ ও দশের স্বার্থে মাস্ক ব্যবহার করুন। নিজে সুস্থ থাকুন অন্যকেও নিরাপদে রাখুন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, কুতুবউদ্দিন আহমেদ, ইসতিয়াক উদ্দিন জারজিস, মো. শাহজাহান, রবিউল আউয়াল রবি, ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক জবেদ আলী, যুগ্ম সম্পাদক আলিম মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, শফিউদ্দিন শফু, মো. মোহসীন, আসাদুল্লাহ মাষ্টার, আক্তার হোসেন, মেহেদী হাসান সোহেল, মো. আনিস, মো. আরিফ, মনিরুজ্জামান স্বপন, আব্দুল কুদ্দুস, কুদ্দুস মিয়া, আপেল মাহমুদ, রবি হোসেন, আল আমিন, সুবিল দাস, মানিক দাস, সুনিল হাওলাদার প্রমূখ।


