করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে কলাগাছিয়ায় আক্তারের মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৭:৩১ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মোতাবেক বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ'র উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সাবদী বাজার, কলাগাছিয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন কাজিম উদ্দিন প্রধান।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এখন আর আমাদের খামখেয়ালি চলবে না। প্রধাণমন্ত্রী শেখ হাসিনা সংক্রমণ এড়াতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।
আপনারা নিজেরা যদি সচেতন না হন তাহলে এই মহামারী আরো ভয়াবহ রুপ নিবে।মনে রাখবে, করোনা ভাইরাস এখনো শেষ হয়ে যায়নি। শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাস্ক ছাড়া কাউকে সরকারি-বেসরকারি অফিসসহ দোকানপাটে সেবা দেয়া হবে না।
এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি। এছাড়াও সকলের প্রতি অনুরোধ মাস্ক ছাড়া কাউকে সেবা দিবেননা।
আক্তার হোসেন বিএ বলেন, মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে। তাই মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজের জন্য না হলেও পরিবারের কথা চিন্তা করুন।দেশ ও দশের স্বার্থে মাস্ক ব্যবহার করুন। নিজে সুস্থ থাকুন অন্যকেও নিরাপদে রাখুন।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, ইব্রাহীম কাশেম, কুতুবউদ্দিন আহমেদ, ইসতিয়াক উদ্দিন জারজিস মো. শাহজাহান,রবিউল আউয়াল রবি,আসাদুল্লাহ মাষ্টার,কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক জবেদ আলী,যুগ্ম সম্পাদক আলিম মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শফিউদ্দিন শফু,মোহসীন,মেহেদী হাসান সোহেল,আক্তার হোসেন,মো.আনিস,মো. আরিফ, মনিরুজ্জামান স্বপন,আঃ কুদ্দুস, কুদ্দুস মিয়া, আপেল মাহমুদ,রবি হোসেন,আল আমিন,সুবিল দাস, মানিক দাস,সুনিল হাওলাদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


