Logo
Logo
×

নগরের বাইরে

টিটু`র রোগমুক্তি কামনায় সোনারগাঁও উপজেলা যুবদলের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৭:২৪ পিএম

টিটু`র রোগমুক্তি কামনায় সোনারগাঁও উপজেলা যুবদলের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সোনারগাঁ উপজেলা যুবদল। 

 

শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ জুমা সোনারগাঁয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটুর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলী, আমির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মকবুল হোসেন, শাহীন আলম জুবায়ের, খন্দকার রেজাউল, অলিউর রহমান অলি, আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বাবুল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সন্মান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা আওলাদ হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন