Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ফেন্সিডিলসহ আটক ১

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৬:৫৬ পিএম

আড়াইহাজারে ফেন্সিডিলসহ আটক ১
Swapno

আড়াইহাজারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রাব্বি (১৮) নামে এক যুবককে আটক করেছে। এ সময় রাব্বি’র কাছ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রাব্বি স্থানীয় লস্করদী এলাকার ছগীর হোসেনের ছেলে।

 

বৃহম্পতিবার (৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের কালিবাড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে তাকে আটক করা হয়। ঘটনায় ডিবি পুলিশের উপ-সহকারি পরির্দক ফকির হাসানুজ্জামান বাদি হয়ে থানায় একটি মামলা করেন।

 

জানা গেছে, দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় একটি দোকানে ধৃত ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে করে ৪৮ পিস ফেন্সিডিল নিয়ে বিক্রি অপেক্ষা করছিল। 

 

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল সেখানে অভিযান চালিয়ে রাব্বিকে আটক করে তার প্লাসটিকের ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন