Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৬:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় দিনের মতো ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Swapno

সিদ্ধিরগঞ্জে হাজী কাসেম আলী দারুল উলূম কাওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় দিনের মতো ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিন পাড়া এলাকায় মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজী কাসেম আলী মাদ্রাসাটি যেন আরো উন্নতি করতে পারে সেই দিকে সবাই খেয়াল রাখবেন। তিনি বলেন, হাজী কাসেম আলী মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন দাতা সদস্য, তিনি স্কুলে জায়গা দিয়েছেন, মসজিদ করেছেন এবং মাদ্রাসা করেছেন। তাই তার জন্য আমরা সবাই দোয়া করবো।

 

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা)।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ¦ ফজলুল হক, হাজী আব্দুল জব্বার।

 

ওয়াজ ও দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন হাজী রওশন আলী, নবীর হোসেন, নজরুল ইসলাম বাবুল ও হাজী আয়েত উল্লা। মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা আহ্মদ হোসেন মজুমদার ও হাজী জাকির হোসেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, আমি আপনাদের সহযোগিতা পেলে ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। আমি যেন সব সময় আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করে যেত পারি সে জন্য আমার জন্য ও আমার পরিবারে জন্য দোয়া করবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন