Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
Swapno

সিদ্ধিরগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে ষষ্ঠ দিনের মতো চালানো এ বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১০, নিয়মিত মামলায় ৩ এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার, সন্ত্রাসী, কিশোর গ্যাং সদস্য, গ্রেফতারী পরোয়ানাসহ নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের মতো এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর, মফিজুল ইসলাম, মো. বাবুল বাবু, মুসা, মো. ফরহাদ মিয়া ও শান্তসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন