Logo
Logo
×

নগরের বাইরে

ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে : শামীম ওসমান 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৫:৪৫ পিএম

ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে : শামীম ওসমান 
Swapno

দেশের ভিতর এবং বাহির থেকে দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমাদের এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

 

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে। তাই আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জুম্মা নামাজের আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাড়ার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

শামীম ওসমান বলেন, আমরা চাই সমাজের ভাল মানুষগুলোকে নিয়ে প্রতিটি ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি গঠন করে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে। কে আওয়ামীলীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না সকল ভাল মানুষের সমম্বয়ে এই কমিটি গঠন করতে হবে।

 

এ সময় তিনি মসজিদে উপস্থিত সকল মুসল্লীদের কাছে নিজের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেন, আমি মৃত্যুর পরে কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। তাই মৃত্যুর আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মাদানীনগর মাদ্্রাসার মোহতামি মুফতী ফয়জুল্লাহ স্বন্দ¦ীপি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত মসজিদের মুতওয়াল্লী মো. মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি. নাসিক কাউন্সিলর ওমর ফারুক, ইফতেখার আলম খোকন, শাহজাল বাদল, মো. ইকবাল হোসেন, রুহুল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, আবুল হোসেল আবুল, মহসিন ভূইয়া, যুবলীগ নেতা মো. ফারুক, হুমায়ুন কবির প্রমূখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন