Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে দেশ

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে দেশ
Swapno

বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, "পদ্মা সেতুর বাস্তবায়ন কাজ বেশ দ্রুত গতিয়ে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই এই সেতুর বেশির ভাগ অংশ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু চালু হ‌লে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এ সেতু উন্নয়‌নের মাইল ফলক।"

 

বৃহস্প‌তিবার (৩ ডি‌সেম্বর) নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার তারা‌বো, বরপা, ভোলা‌বো, মুড়াপাড়াসহ বি‌ভিন্ন এলাকার সড়ক, সেতু, স্কুল-মাদ্রাসা-ক‌লেজ উন্নয়ন কাজ প‌রিদর্শণকা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে।"

 

তিনি বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে।"

 

মন্ত্রী ব‌লেন, "আওয়ামীলীগ সরকার কথায় নয় উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার ফলে রূপগঞ্জ উপজেলা আজ উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

বর্তমান সরকারের আমলে রূপগঞ্জের দু’টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জ উপজেলার এমন কোন এলাকা নেই- যেখানে সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ ভাবে জগনগণের মাঝে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।"

 

এ সময় ভোলা‌বো ইউ‌নিয়ন অাওয়ামীলী‌গের সভাপ‌তি অাবুল হো‌সেন খান, ভোলা‌বো ইউ‌নিয়ন অাওয়ামীলী‌গের সাধারন সম্পাদক হাসান অাশকারী, মুড়াপাড়া সরকারী ক‌লে‌জের সা‌বেক ভি‌পি ম‌নির হো‌সেন, অাওয়ামীলীগ নেতা হা‌বিবুর রহমা হা‌বিব, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান বজলুর রহমানসহ অ‌নে‌কে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন