সোনারগাঁয় ডালিয়া লিয়াকতের পক্ষে উঠান বৈঠক
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:২৮ পিএম
সোনারগাঁ পৌরসভার পূর্ব সাহাপুর এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের পক্ষে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সুভল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এই মতবিনিময় করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামের পঞ্চায়েত জগদীশ, কার্তিক বাবু, পানা বাবু, বৈদ্যেরবাজার জাতীয় পার্টির নেতা মুক্তার ভেন্ডার, খবির উদ্দিন, শ্রী লোকনাথ, নরেশ সরকার, নারায়ণ বর্মন, সূভাস চন্দ্র, রাজিন, খোরশেদ প্রমূখ।


