Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

ফতুল্লায় দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
Swapno

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, গুণগত মান ও পণ্যের মেয়াদ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার নন্দনালপুর ও ভূইঘর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করার মাধ্যমে এই জরিমানা করা হয়।

 

অভিযানের নেতৃত্বে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়নগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

 

অভিযানকালে সেলিমুজ্জামান বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যর গুণগত মান,পণ্যের মেয়াদ, ওজনের পরিমান না থাকায় পাগলা নন্দনালপুর এলাকার বিসমিল্লাহ বেকারীকে ৪০ হাজার টাকা ও ভূইগরে আশরাফুল প্রোডাক্টসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন