Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে শত্রুতা করে গাছ কেটে ফেলার অভিযোগ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ পিএম

বন্দরে শত্রুতা করে গাছ কেটে ফেলার অভিযোগ
Swapno

বন্দরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূ মুক্তা ইসলামের আবাদকৃত ফলজ ও বনজবৃক্ষ কেটে দিয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বন্দর থানায় এসে এমনটাই অভিযোগ করেন বন্দর ছালেহনগর এলাকার নজরুল ইসলামের স্ত্রী মুক্তা ইসলাম। অভিযুক্তরা হলেন, সোনাকান্দা এলাকার মৃত জালাল উদ্দিনের ৩ ছেলে উজির, নাজির ও মোশাররফ এবং উজিরের ছেলে মাসুম ও নাজিরের ছেলে অনিক।

 

ঘটনার বিবরণে জানা যায়, ঘটনাস্থলের তফসিলভূক্ত জমিজমা নিয়ে অভিযুক্তদের সাথে মুক্তা ও তার পরিবারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো।

 

জুন মাসে এসংক্রান্ত বিষয় নিয়ে আরো একবার গাছপালা উজাড়ের অভিযোগ তুলেন মুক্তা। এসব নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিচার-শালিশ হলেও তাদের শক্রুতার অবসান ঘটেনি। এরই মধ্যে বুধবার বিকেলে আবারও উল্লেখিত আসামিরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ হাজার টাকা মূল্যের বৃক্ষ কর্তন, সিমেন্টের খাম ও টিনসহ প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা অবধি এবিষয়ে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

 

উল্লেখ্য, অনুরূপ একটি অভিযোগ তুলে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ করেছেন বন্দর পশ্চিম হাজিপুর এলাকার মো. হোসেন মানিকের স্ত্রী মাজেদা বেগম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন