Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় আগুনে দগ্ধ একই পরিবারের ৩জন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:১৪ পিএম

ফতুল্লায় আগুনে দগ্ধ একই পরিবারের ৩জন
Swapno

ইসদাইর গাবতলী এলাকায় আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্বার করে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোরে ফতুল্লার গাবতলী এলাকার ইয়াসিন মিয়ার তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন, রেজা কাজী (৪৫) তার স্ত্রী জমিলা খাতুন (৩৫) ও মেয়ে মিতু আক্তার (১৫)। তারা এই বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। রেজা কাজী ভ্যানে করে হরেক রকম মাল বিক্রয় করেন বলে জানা গেছে। তিনি পাবনা জেলার সুজানগর থানার আহম্মদপুর গ্রামের মৃত. ইসলাম কাজীর ছেলে।

 

এ বিষয়ে বাড়িওয়ালা ইয়াসিন মিয়া জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক ভাবে বলতে পারবো না। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজা কাজীর শরীরের প্রায় পুরোটাই চামড়া পুড়ে উঠেগেছে। তার স্ত্রী জমিলা খাতুনের শরীরেরও অধিকাংশ পুড়ে গেছে। তাদের তুলনায় মিতু আক্তারের শরীর কম দগ্ধ হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন