তোলারাম কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ আয়োজন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:০৫ পিএম
সরকারী তোলারাম কলেজ আ্যালামনাই এসোসিয়েশনের সহসভাপতি খায়রুল ইসলাম ও সভাপতি রতন কুমার দাসের সহধর্মিনী এবং সহসভাপতি ডা. নাসির উদ্দিনের পিতার মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) বাদ জোহর এসোসিয়েশনের উদ্যোগে বন্দর উপজেলার লক্ষণখোলার দারুস সালাম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে কোরআন খতম, দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল এবং সবশেষে অতিথি ও মাদরাসার শতাধিক হাফেজ ছাত্রদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন, সরকারী তোলারাম কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রতন কুমার দাস, এসোসিয়েশনের সহসভাপতি ও স্পেন আওয়ামীলীগের সহসভাপতি মো. একরামুজ্জামান কিরণ, যুগ্ন সম্পাদক গবেষক ড. মো. শহীদুল ইসলাম অপু, এসোসিয়েশনের প্রচার সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. নূর হোসেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হাজী শাহজাহান, হাজী আক্তার হোসেন, মো. মাহবুবুর রহমান, ওমর ফারুক বকুল সাউদ, সাংবাদিক ও কবি আব্দুল লতিফ রানা, মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. ওমর ফারুক, হাফেজ মাওলানা মহিউদ্দিন, হাফেজ আশ্রাব আলী, ক্বারী মো. ফেরদৌস।
দোয়া পরিচালনা করেন, মুহতামিম মাওলানা মো. শহীদুল ইসলাম শাহীন। দোয়া মাহফিলের পর মাদরাসার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে মধ্যাহ্নভোজন করেন অতিথিবৃন্দ।


