Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪ পিএম

বন্দরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
Swapno

বন্দরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২০ ইং উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) সকালে বন্দর উপজেলাধীন দক্ষিণ কলাবাগস্থ ডা. এএফ হক অর্টিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

 

বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজসেবা অফিসার এসএম মোক্তার হোসেন, বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম।

 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার একেএম ওবায়দুল হক (ভিপি আরিফ)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন