সিদ্ধিরগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ পিএম
সিদ্ধিরগঞ্জে হাজী কাসেম আলী দারুল উলূম কাওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিলের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিন পাড়া এলাকায় এ আয়োজন করা হয়।
বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী কাজেম আলী ভূইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাজী মোতালিব প্রধান।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতী আল-আমিন আড়াইহাজারী। আরো ওয়াজ করেন মিজমিজি দক্ষিণপাড়ার বড় মিনার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবুল হোসাইন ও জান্নতুল ফেরদাউস জামে মসজিদের খতিব মুফতী এস,এম,দ্বীন ইসলাম।


