Logo
Logo
×

নগরের বাইরে

হাসিনা অটিজম চাইল্ড কেয়ার এর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম

হাসিনা অটিজম চাইল্ড কেয়ার এর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন
Swapno

হাসিনা অটিজম চাইল্ড কেয়ার এর উদ্যোগে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা এবং প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বন্দরের ফরাজীকান্দায় হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

 

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ মোক্তার হোসেন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. শহিদুল্লাহ, আনন্দধামের ভাইস প্রেসিডেন্ট মতিউর রহমান মুক্তি, ইমাম মফিজুল ইসলাম, চাইল্ড সেন্টারের শিক্ষক সুমাইয়া রহমান, হোসনেয়ারা, তাহমিনা বেগম, রেহানা বেগম ও জনাব আলামিন। স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মো. সাফিউল্লাহ, মঞ্জুর মুন্না, মো. শাহ আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে হাসিনা রহমান সিমু বলেন প্রতিবন্ধিদের বিষয়ে সচেতনতার প্রসার, তাদের মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আমরা এই দিবসটি পালন করে থাকি।

 

তিনি বলেন বেঁচে থাকার জন্য প্রতিবন্ধীদের রীতিমতো সংগ্রাম করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তাঘাট, কোথাও পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারিনি। কর্মসংস্থানের পথও বেশ কণ্টকাকীর্ণ। প্রতিবন্ধীদের নিয়ে সরকারের সাথে আমরা কাজ করে যাচ্ছি। তবে জনগণের সার্বিক সম্পৃক্ততাই প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করতে পারে।

 

এসময় উপস্থিত অতিথি ও অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠানে কেক কেটে সবাই আপ্যায়নের ব্যবস্থাসহ করোনা পরিস্থিতিতে নিরাপদ দুরত্ব বজায় রেখে সল্প পরিসরে  র‌্যালী বের করা হয়।

 

এখানে উল্লেখ্য যে, প্রতিবন্ধীদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, এ বিষয়ে সচেতনতার প্রসার ও উন্নতি সাধন নিশ্চিতের লক্ষ্যে ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন