Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অগ্নিকাণ্ডে তিনটি তুলার গুদাম ভস্মীভূত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৯:০০ পিএম

বন্দরে অগ্নিকাণ্ডে তিনটি তুলার গুদাম ভস্মীভূত
Swapno

বন্দরে অগ্নিকান্ডে ৩ টি তুলার গুদাম ভস্মীভুত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় উপজেলার ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে বন্দর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

 

তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বন্দর থানা পুলিশ। 

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভুইয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া ভাংতি এলাকার মোশারফের তুলার গুদাম ও প্রেসে আগুন লাগে। সাথে সাথে আগুন অপর দুই গুদামে ছড়িয়ে পড়ে। এতে ৩টি গুদামে রাখা তুলা পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন