Logo
Logo
×

নগরের বাইরে

এক মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ ব্যবসায়ী রনির

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৮:২৯ পিএম

এক মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ ব্যবসায়ী রনির
Swapno

নিখোঁজ হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ফতুল্লার ব্যবসায়ী রফিকুল ইসলাম রনি (৩৮)’র। রনি ফতুল্লার লালপুর এলাকার মৃত জাহের উদ্দিনের ছেলে।

 

২ নভেম্বর রাত সাড়ে ৯ টায় ব্যবসার কাজে বাসা হতে বের হওয়ার পর আর ফিরে আসেনি রনি। পরিবারের আশঙ্কা, কেউ বা কাহারা অসৎ উদ্দ্যেশে তাকে অপহরণ করতে পারে।

 

রনিকে তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। রনির সন্ধান না পাওয়ার ফলে ৬ নভেম্বর রনির ছোট ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী যার নং -৩৬৫ দায়ের করে।

 

জিডি দায়েরের পর ফতুল্লা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রনির সন্ধানে কাজ শুরু করছে। তাকে অপহরণ করা হয়েছে কিনা তা নিয়েও কাজ করছে পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান জানান, ব্যবসায়ী রফিকুল ইসলাম রনি নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে তদন্ত করছি। তার সন্ধানের জন্য তথ্য প্রযুক্তির নিয়েও কাজ করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন