নাসিক ৩ নং ওয়ার্ড : আগামী নির্বাচনের সম্ভাব্য দুই প্রার্থী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৮:০৩ পিএম
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড ঢাকা-চট্্রগ্রাম হাইওয়ে রোডের উত্তর পাশ এলাকাসহ একটি জনবহুল জনসংখ্যা এলাকা। এই ওয়ার্ডের ক্উান্সিলর বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ ছাত্রলীগ নেতা মো. শাহজালাল বাদল চার বছর সুনামের সহিত অতিক্রম করেন।
তিনি অত্যন্ত বিচক্ষন মনের মানুষ হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনামখ্যাতি রয়েছে। তিনি এলাকার জনগনের কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তাই এলাকাবাসী জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপকভাবে জনসমর্থন রয়েছে তার।
৩ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ন এলাকা হল রসুলবাগ, আর্দশ নগর, নয়া আটি, মাদানীনগর, সানাড়পাড় বাস স্যান্ড উত্তর পাশ এলাকা, রওশন আরা ডিগ্রী কলেজ এলাকা, লন্ডন মার্কেট, বাঘমারা, নিমাইকাশারী, মুক্তি নগর। তিনি বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা ও স্কুল,রাস্তা-ঘাট পাকা, ড্রেন এবং লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ করে চলছেন।
এ বিষয়ে কাউন্সিলর শাহ জালল বাদল বলেন, আমি আমার ওয়ার্ডের জনগনের জন্য জনসেবায় করার চেষ্ঠা করছি। আমার ওয়ার্ডের রাস্তাঘাট-ড্রেনসহ বিভিন্ন উন্ন্য়নের কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় সবসময় নিয়োজিত রয়েছি।
এই করোনা কালীন সময় প্রত্যেক অসহায় মানুষের ঘরে ঘরে করোনার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। করোনার বিভিন্ন উপকরন দেওয়া, সাহায্য সহযোগিতা করা আমি নিজে ও আমার কর্মী বাহিনী সর্বদায় কাজ করে যাচ্ছে।
সিটি কর্পোরেশন থেকে ত্রান সহযোগিতা, প্রধানমন্ত্রী ত্রান তহবিল নিজস্ব তহবিল, রিলিফ কার্ড, বয়স্কভাতা, বিধাব ভাতা, মাতৃদুগ্ধ ভাতা, প্রতিবন্ধি ভাতা, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ, মশক নিধন দেওয়াসহ জনগনকে সেবা দিয়ে যাচ্ছি।
জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি। জনগন যদি আমাকে আবার তাদের জন প্রতিনিধি বেছে নেয় তাহলে আবারও নির্বাচন করব। এছাড়াও স্কুল ,মসজিদ, মাদ্রাসার বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করে যাচ্ছি।
এদিকে নাসিক ৩ নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুবলীগ নেতা মোঃ তোফায়েল হোসেন একজন ভাল মনের মানুষ জনদরদী হিসেবে এলাকায় তার যথেষ্ট পরিচিতি ও সুনাম রয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে- তোফায়েল হোসেন সামাজিক, ধর্মীয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সানারপাড় ধলেশ্বর জামে মসজিদের সহ-সভাপিত, পদ্মকুড়ি মডেল হাই স্কুলের পরিচালক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজং কমিটির সভাপতি কয়েক বছর সুনামের সাথে একটানা সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং রওশন আরা কলেজের সহ- সভাপতি, সানারপাড় বর্নালী সংসদের সভাপতি দায়িত্ব পালন করছেন।
আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা তোফায়েল হোসেন বিভিন্ন এলাকায় ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সাধারন মানুষের কাছে করোনার সামগ্রী পোছে দিচ্ছেন। যুবলীগ নেতা মোঃ তোফায়েল হোসেন এর নাম ৩ নং ওয়ার্ডের মানুষের মুখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
তিনি ধর্মীয়তা, সামাজিকতা, উদারতা , আদর্শ ও নীতি নৈতিকতায় অন্যান্যদের চেয়ে ভিন্ন একজন মানুষ। এলাকার অনেক অসহায় গরীব নিরীহ লোক তার কাছে এলে তিনি যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন।
জনগনকে তিনি যেমন ভাল বাসেন তেমনি জনগনও তাকে মনে প্রাণে ভালবাসেন বলে সাধারন মানুষ জানায়। তিনি জনপ্রতিনিধি না হলেও অনেকে তার সমর্থন রয়েছে।
এদিকে আরেক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও জনদরদী আলহাজ্ব মো. মহি উদ্দিন মোল্লা এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই তিনি নির্বাচন করবেন কিনা।


