Logo
Logo
×

নগরের বাইরে

রেলওয়ের ভূল নকশা সঠিকের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৭:২০ পিএম

রেলওয়ের ভূল নকশা সঠিকের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন 
Swapno

 সিদ্ধিরগঞ্জে ব্যাক্তি মালিকানাধীন ঘর বাড়ি, দোকানপাট রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী। বুধবার ( ২ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের মূলফটকে সিদ্ধিরগঞ্জ এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের শতশত লোকজন উপস্থিত ছিলেন। 

 

মানববন্ধনে অশ্রু জলে ক্ষোভ প্রকাশ করে সুমিলপাড়া এলাকার  ভুক্তভোগী জেয়াসমিন আক্তার বলেন, রেলওয়ের ভূল নকশা মানি না আমরা। রেলওয়ের নকশা সংশোধন করে কাজ করা হোক। রেলওয়ের নামে আমাদের বাড়ি ঘরে লাল দাগ দিয়ে ভেঙে দেওয়া চলবে না।

 

সোনামিয়া মার্কেট এলাকার আব্দুল করিম বলেন, হঠাৎ মাইকিং করে আমাদের ঘর বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাবো। আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,মোহাম্মদ লিটন,আব্দুল কাদির ও রিপন। 

 

মানববন্ধনে মোহাম্মদ লিটন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন রাস্তার কাজ করতে গিয়ে আমাদের ভূমিহীন করবেন না। তিনি আরো বলেন মিয়ানমার থেকে আমাদের দেশে এসে রোহিঙ্গারা বসবাস করতে পারলে আমরা কেনো এদেশের জনগণ হয়ে পারবো না। তাই  সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ রইলো আমাদেরকে যেনো আরো ছয় মাস সময় দেওয়া হয়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারো ঘর বাড়ি ভেঙে রেলওয়ের জমি নেওয়া হবে না। রেলওয়ের জন্য যতটুকু জমি দরকার ততটুকুই নেওয়া হবে। ভুক্তভোগী এলাকাবাসী ঘর বাড়ি সরিয়ে নেওয়ার জন্য ৬ মাসের সময় চাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। আগামী ৭ তারিখে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যায়গা বুঝিয়ে দিবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন