Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ১

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৬:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ১
Swapno

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামন থেকে মো: মাসুদ রানা (৪০) নাকে একজন ভারতীয় শাড়ি চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১১। 

 

এসময় ৬শ’ পিস ভারতীয় শাড়ি ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে র‌্যাব মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাসুদ রানা কুমিল¬া জেলার কোতয়ালী থানার বিষ্ণপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

 

দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ী চোরাচালানের সময় মো: মাসুদ রানাকে আটক করা হয়েছে।

 

সে দীর্ঘদিন ধরে প্রাইভেটকার চালকের ছদ্মবেশে চোরাই ভাবে ভারতীয় শাড়ি এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশ এলাকায় বিভিন্ন মার্কেটে বিক্রয় করে আসছিল।  তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন