সিদ্ধিরগঞ্জে ডিএনডি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৬:৫১ পিএম
সিদ্ধিরগঞ্জের ডিএনডি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। গতকাল দুপুর থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত হীরাঝিল ও পাইনাদী নতুন মহল্লা এলাকায় চলে এ অভিযান।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, ডিএনডি পানি নিস্কাসন খাল ও সরকারি জমি অবৈধ ভাবে দখল করে স্থানীয় একশ্রেণির লোকজন বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে।
জলাবদ্ধতা নিরশনে সেনাবাহিনী কাজ শুরু করার পর বারবার নোটিশ দিলেও তারা এসব স্থাপনা সরিয়ে নেয়নি। এতে কাজ করা যাচ্ছেনা। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।


