Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৬:২৮ পিএম

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
Swapno

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুপুর আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।


বুধবার (২ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় ওই তরুণীর মৃত্যু হয়।

 

নিহত নুপুর রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার হারুন অর রশিদের মেয়ে।

 

হারুন অর রশিদ জানান, নুপুর আক্তার ভূঁইয়া স্পিনিং মিলে কাজ করতেন। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তাপারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার এসআই ফিরোজ বলেন, লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন