Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে শিক্ষককে কুপিয়ে জখম করেছে মেম্বার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৫৮ পিএম

বন্দরে শিক্ষককে কুপিয়ে জখম করেছে মেম্বার
Swapno

বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিজামউদ্দিন (২৮)কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় মেম্বার মিজানুর রহমানসহ তার সাঙ্গ-পাঙ্গরা। 

 

মঙ্গলবার (১লা ডিসেম্বর) সকাল ১০টায় চিনারদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরেই শিক্ষক নিজামউদ্দিন বাদী হয়ে মেম্বার মিজানুর রহমান ও তার ভাই মোজাম্মেলসহ অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, চিনারদী এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুজ্জোহা এমবিইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিজামউদ্দিনের সাথে একই এলাকার মেম্বার মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার সকাল ১০টায় মিজানুর রহমান ও তার ভাই মোজাম্মেল পূর্ব পরিকল্পিতভাবে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে নিজামউদ্দিনের বাড়িতে গিয়ে তর্কে লিপ্ত হয়। উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক নিজামউদ্দিনকে মারধর করতে থাকে তারা।

 

নিজামউদ্দিকে বাচাতে তার মা, ভাই-বোন এগিয়ে আসলে মোজাম্মেল তার হাতে থাকা দা দিয়ে নিজামউদ্দিনকে আঘাত করে মারাত্বক জখম করে। নিজামউদ্দিনের আর্ত চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে হামলা কারীরা তাদের ঘরে তান্ডপ চালিয়ে ৪টি মোবাইল সেট ও ২টি স্বর্নের চেই নিয়ে পালিয়ে যায়। আহত নিজামউদ্দিনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন