অসুস্থ রঞ্জিত মন্ডলকে দেখতে গেলেন চেয়ারম্যান আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পিএম
অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডলের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে রঞ্জিত মন্ডলের বাসায় যান তারা। এ সময় নেতৃবৃন্দ রঞ্জিত মন্ডলের রোগমুক্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাসদাইর আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান প্রধান, এনায়েত নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, ইউপি সদস্য হাজ্বী জাকারিয়া জাকির, মহিলা মেম্বার রোজিনা আক্তার রোজি, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, মো. মন্টু, মিন্টু, ফয়েজ, মোক্তার ও আব্দুস সালাম প্রমুখ।


