কিল একটাও মাটিতে পড়বে না : ভিপি বাদল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৫:৩৫ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল বলেছেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে কটুক্তি আমরা কখনো সহ্য করবনা।
আমরা অহিংস যুদ্ধ করব। নিরস্ত্র যুদ্ধের ঘোষণা দিব। যারা দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলনের ঝড় তুলতে হবে যেন তারা পালিয়ে যেতে না পারে।
বাঘের কানে চুলকানি দিলে কিন্তু বাঘ ছেড়ে দিবেনা। আ'লীগ নেতারা বাঘের বাচ্চা। নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাঁটি। বেশি না নারায়ণগঞ্জে মাটিতে পা রেখে দেখেন কিল একটাও মাটিতে পড়বে না।

মঙ্গলবার (১লা সকালে) সকালে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তি'র প্রতিবাদে বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সভার প্রধাণ অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসলাম কখনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। প্রিয় নবী কখনো কোন ধর্মের লোকের উপর আঘাত করেনি। কুরআনের স্পষ্ট বলা আছে যার যার ধর্ম সে সে পালণ করবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান ।
প্রতিবাদ সভায় অংশ নেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূইয়া, সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন ভূইয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূইয়া কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল প্রমুখ।


