রূপগঞ্জে নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৯:২৫ পিএম
রূপগঞ্জে নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টর এলাকায় সমাজ সেবক মোবারক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া ও দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারসহ দুই ইউনিয়নের সদস্যদের এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা খায়রুল আলম নয়নের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় হকার্সলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ইউনিয়ন যুবলীগ নেতা আঃ রউফ মালুম, মনিরুজ্জামান ভূইয়া, ইউপি সদস্য আব্দুল্যাহ আল মামুন দোলন, আলমগীর হোসেন প্রমুখ।


