নাসিক ১ নং ওয়ার্ড: আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা যা বললেন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার অন্যতম জনবহুল জনসংখ্যা ও আয়তনে বড় গুরুত্ব পূর্ন এলাকা নাসিক ১ নংওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মদিনা লাইম্স এর স্বত্তাধিকারী ও ওমর ফারুক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ওমর ফারুক চার বছর অতিবাহিত করেন।
তার গুরুত্বপূর্ন এলাকা হল হীরাঝিল, চিাটাগাং রোড, পাইনাদি নতুন মহল্লা, আলআমিন নগর, বাতেন পাড়া, সিদ্ধিরগঞ্জ পুল কেন্দ্রীয় কবরস্থান এলাকা, পাগলাবাড়ী, মজিববাগ, সি আই খোলা।
তিনি বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা ও স্কুল,রাস্তা-ঘাট পাকা,ড্রেন এবং লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ করে প্রশংসার সহিত কাজকর্ম করে যাচ্ছেন।
কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমি আমার ওয়ার্ডের জনগনের জনসেবা করার চেষ্ঠা করছি। আমার ওয়ার্ডের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্ন্য়নের কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় সবসময় নিয়োজিত রয়েছি।এই করোনা কালীন সময় প্রত্যেক অসহায় মানুষের পাশে আমার ওয়ার্ডে আমি কাজ করে যাচ্ছি।
করোনার বিভিন্ন উপকরন দেওয়া ,সাহায্য সহযোগিতা করা আমি নিজে ও আমার কর্মী বাহিনী সর্বদায় কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশন থেকে ত্রান সহযোগিতা, প্রধানমন্ত্রী ত্রান তহবিল, রিলিফ কার্ড, বয়স্কভাতা, বিধাব ভাতা, মাতৃদুগ্ধ ভাতা, প্রতিবন্ধি ভাতা, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ দেয়াসহ জনগনকে সেবা দিয়ে যাচ্ছি।
জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি। জনগন যদি আমাকে আবার তাদের জনপ্রতিনিধি ুভড তাহলে আবার নির্বাচন করব। এছাড়াও স্কুল, মসজিদ, মাদ্রাসার বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করে যাচ্ছি।
এদিকে নাসিক ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম বলেন, আমি নির্বাচনে জনগনের মূল্যবান ভোট আমাকে দিয়েছে, আমার এলাকায় আমি মানুষের ভালবাসা সিক্ত, জনগন যদি আমাকে ভালবাসে আমি আবার নির্বাচন করব। আমি বিভিন্ন সংগঠন মসজিদ, মাদ্রাসা সাথে জড়িত রয়েছি, আমাকে জনগন বিভিন্ন দায়িত্ব দিয়ে জনগনের আস্তা ও বিশ্বাসী হয়েছি।
আমি মানুষের সেবা করতে চাই।গত নির্বাচনে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে,তাদের প্রতি আস্তা ও বিশ্বাস রয়েছে এবারও আমাকে নির্বাচনে দাড়ানো জন্য বিপুল পরিমানে উৎসাহ উদ্দীপনা করছে। করোনা কালীন সময়ে অসহায় গরীব দুঃখী মানুষকে আর্থিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।
এদিকে চানঁমিয়া লাইম্স ও ফজর আলী গার্ডেন এর স্বত্তাধিকারী আর এন এন টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব চানঁ মিয়া আগামী নাসিক ১ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হবেন। তিনি বলেন, এলকাবাসী আমাকে নির্বাচন করতে উৎসাহ প্রদান ও বিভিন্ন সহযোগিতা করছেন।
আমিও জনগনের সেবায় নিয়োঁিজত রয়েছি।করোনাকালীন সময়ে বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরনসহ আর্থিক সহযোগিতা করে যাচ্ছি।এলাকাবাসী আমাকে যোগ্য মনে করে নির্বাচনে অংশ গ্রহন করতে সাহস ও উদ্দীপনা প্রদান করছে।
আরেক কাউন্সিলর প্রার্থী রওশন আলী সাবেক চেয়ারম্যান বলেন, জনগনের ইচ্ছায় নির্বাচন করেছি জনগন আমাকে কাউন্সিলর হিসাবে প্রার্থী চায়। আমি নির্বাচন করি রওশন নগর এলাকা মানুষ আমার ভক্ত তারা বলেন আমি নির্বাচন করি।
নির্বাচনে যারা জয়ী হয়ে এলাকার উন্নয়ন করে নাই সে সকল কাজ গুলো আমি নির্বাচিত হলে জনগনের সেবা দিতে চাই।আমাকে জনগন কাউন্সিলর হিসাবে দেখতে চায়।
আগামী নাসিক নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলজার হোসেন বলেন, আমি প্রতি নির্বাচনে জনগনের ভালবাসায় ২০১১ সালে নির্বাচন করেছি,২০১৬ সালে নির্বাচনের শেষ মূর্হতে একজনকে সর্মথন জানিযেছি। আমার ১ নং ওয়ার্ডে জনগনের সাথে আছি সবসময় থাকব।
আমি আমার ১ নং ওয়াডের্র করোনা কালীন সময়ে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছি।আমার এলাকার মানুষের সেবা করতে চাই।জনগন যদি আামাকে নির্বাচন করতে উৎসাহ উৎদ্দীপনা করে তাহলে আমি জনগনের পাশে থেকে সেবা করব। আগামী নির্বাচনে জনগন আমাকে যোগ্য মনে করে তাহলে আমি কাউন্সিলর প্রার্থী হব।
আরো এলাকায় কিছু সম্ভাব্য নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নাম মানুষের কাছে শুনা যাচ্ছে তাদের মধ্যে একজন হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতির ছেলে মাহমুদুর রহমান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, আমার ছেলেকে যদি এলাকাবাসী চায় ও যোগ্য মনে করেন তাহলে আমি সিদ্ধান্ত নিব আগামী নাসিক কাউন্সিলর নির্বাচন করবে কিনা।


