ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে বিএম স্কুল এন্ড কলেজের ছাত্রসংগঠন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:২১ পিএম
বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ২০১৯ ব্যাচের প্রাক্তন ছাত্র রাহাদুল ইসলাম জিহাদের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসায় পাশে দাড়িয়েছে বি এম স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠন। গত শুক্রবার সন্ধ্যায় বি এমইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসংগঠনের পক্ষ থেকে ৩য় কেয়ামোর জন্য অনুদান প্রদান করা হয়।
জানা গেছে,গত জুন মাস থেকে ২৩নং ওয়ার্ডস্থ স্বল্পেরচক এলাকার মোঃ মুসলিম মিয়ার স্ত্রী বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ২০১৯ ব্যাচের প্রাক্তন ছাত্র রাহাদুল ইসলাম জিহাদের ক্যান্সারে আক্রান্ত মারাহিমা বেগম (৩৫) এর যাবতীয় চিকিৎসা ও তিনটি কেমো থেরাপির খরচ বহন করলো বি এমইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংগঠন।
তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনটি মানবিক সহায়তার হাত বাড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বি এম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র নাছিম উদ্দিন পলাশ,মাহফুজ আলম মানিক,মাহবুব, আলমহিরা,ওমর ফারুক, সোহেল,সামসুল আলম,জামাল প্রমূখ।


