বেপারীপাড়ায় কেরাম বোর্ডের অন্তরালে জুয়ার আসর
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:১৮ পিএম
বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় কেরামবোর্ডের অন্তরালে অবাধে জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। গনমাধ্যম কর্মীদের কাছে এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল।
এলাকাবাসী জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০ নং ওয়ার্ডের আলী আহাম্মদ চুনকা সড়কের বেপারীপাড়াস্থ রুহুল আমিনের চায়ের দোকানের অন্তরালে কেরাম বোর্ডের নামে জমজমাট জুয়ার আসর চালিয়ে আসছে একটি চক্র।
প্রতিদিন সেখানে ভীড় জমাচ্ছে উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনরা। দীর্ঘ দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উক্ত চায়ের দোকানে বিনা বাধায় চালিয়ে আসছে এ রমরমা জুয়ার আসর।
কেরাম বোর্ডের জুয়া খেলায় টাকা পয়সা হারিয়ে বিপদগামী হয়ে উঠেছে দড়ি-সোনাকান্দা, বেপারীপাড়া ও মাহমুদনগর যুব সমাজ।
এ ছাড়াও বন্দর থানার মদনগঞ্জ, ঘারমোড়া, সেনপাড়া, মাধবপাশা ও কান্দিপাড়াসহ বিভিন্ন এলাকায় অবাধে কেরাম বোর্ডের অন্তরালে জুয়া আসর পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজ এর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্ব স্ব এলাকাবাসী।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার মোদ্দাচ্ছের জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের স্যার বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া র্হাড লাইনে। অন্যায় অপরাধ কর্মকান্ড করে কেউ পার পাবেনা। অপরাধীদের কঠরহস্তে দমন করা হবে।


