Logo
Logo
×

নগরের বাইরে

স্বামী ও তার পরকিয়া প্রেমিকার মারধরে আহত গৃহবধু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:১৩ পিএম

স্বামী ও তার পরকিয়া প্রেমিকার মারধরে আহত গৃহবধু
Swapno

বন্দরে স্বামীর পরকিয়া বাধা দেওয়ার জের ধরে পরকিয়া প্রেমিকা ও তার স্বামী ক্ষিপ্ত হয়ে রেখা বেগম (৩০) নামে এক প্রবাস ফেরৎ গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

 

রোববার (২৯ নভেম্বর) রোববার বেলা ১২টায় বন্দর থানার নবীগঞ্জ মাঠপাড়াস্থ আনসার আলী মাষ্টারের ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত প্রবাস ফেরৎ রেখা বেগমকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

 

এলাকাবাসী ও আহত সূত্রে জানা গেছে, গত ৫ বছর পূর্বে লক্ষনখোলা এলাকার মৃত শাহিন মিয়ার মেয়ে রেখা বেগমের সাথে একই থানার কাইকারটেক এরাকার মৃত রহমান মিয়ার ছেলে ইরান মিয়ার সথে ইসলামি শরিযত মোতাবেক বিয়ে হয়। 

 

বিয়ের পর রেখা বেগম জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমায়। ওই সুযোগে স্বামী ইরান মিয়া একই বাড়ী অপর ভাড়াটিয়া রিক্সা চালক মাসুদ মিয়ার স্ত্রী প্রিয়াংকা বেগমের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। 

 

এর ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রেখা বেগম প্রবাসী জীবন যাপন করে দেশে ফিরে তাদের পরকিয়া সম্পর্কের কথা জানতে পারে। এ ঘটনায় গত ২৯ নভেম্বর রোববার দুপুরে প্রবাস ফেরৎ রেখা বেগম রিক্সা চালকের স্ত্রী প্রিয়াংকাকে পরকিয়া প্রেম করতে বাধা প্রদান করে। 

 

এর জের ধরে প্রিয়াংকা ও তান স্বামী মাসুদ ক্ষিপ্ত হয়ে ওই প্রবাস ফেরৎ গৃহবধূকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন