বক্তাবলী দিবসে এবি ফ্রেন্ডসের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোটার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম
মহান স্বাধীনতায় পাকহানাদার বাহিনীর গুলিতে ফতুল্লার বক্তাবলী পরগনা ১৩৯ জন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এসোশিয়েশনের নেতৃবৃন্দরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর কানাইনগর স্মৃৃতি স্তম্ভে সংগঠনের সাধারণ সস্পাদক আশরাফুদ্দিন নান্নুর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এবি ফ্রেন্ডস এসোশিয়েশনের সহসভাপতি রাশেদুল হক রাসেল, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আমজাদ হোসেন, সহকারী অধ্যক্ষ হারুন অর রশিদ দুলাল, সহকারী শিক্ষক ফিরোজার রহমান, সহকারী শিক্ষক জহির উদ্দিন রতন বারী, খালেক মাস্টার ডায়াগনেস্টিকের পরিচালক ডা: একে এম শফিউদ্দিন আহম্মেদ মিন্টু, জেলা তাতী লীগের সদস্য সচিব আলমগীর হোসেন, সংগঠনের সাংগঠনিক সস্পাদক রাশেদুল ইসলাম সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক বাদল হোসেন ববি, সদস্য আক্তার হোসেন, আমজাদ, শাকিল, মেরাজ, সাকিব, জুনায়েত, মিহাদ, হাফিজুল, সিফাত প্রমুখ।


