বক্তাবলী দিবসে বক্তাবলী ইউনিয়ন যুবলীগের শ্রদ্ধা নিবেদন ও র্যালি
স্টাফ রিপোটার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৮:৪২ পিএম
মহান স্বাধীনতায় পাকহানাদার বাহিনীর গুলিতে ফতুল্লার বক্তাবলী পরগনা ১৩৯ জন শহিদদের প্রতি শোক রেলী সহ শ্রদ্ধা নিবেদন করেছেন বক্তাবলী ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা।
এছাড়াও শহিদদের রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়ে সরকারি ভাবে সম্মানের দাবি জানান। রোববার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর লক্ষীনগর বধ্যভূমিতে যুবলীগের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ আনোয়ার হোসেন ও বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সস্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে ১৩৯জন শহিদদের স্মরণে সকালে রামনগর এলাকা হতে বিশাল রেলি নিয়ে লক্ষীনগর বধ্যভূমিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা জলিল গাজী, আকতার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শিবলী সাদিক, যুবলীগ নেতা আনোয়ার আলী, মহিউদ্দিন ভুইয়া, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, যুবলীগ নেতা বাদল হোসেন ববি, যুবলীগ নেতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


