Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন  

Icon

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৪:২৯ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন  
Swapno
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 
 
 
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় র‌বিবার (২৯ ন‌ভেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার তারা‌বো বিশ্ব‌রোড এলাকায় রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলীগের উ‌দ্যো‌গে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।
 
 
 এ‌তে সভাপ‌তিত্ব ক‌রেন, রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের।রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি বিএম অা‌তিকুর রহমান, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের সাধারন সম্পাদক মে‌হেদী হাসান বা‌বেল, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের প্রচার সম্পাদক অা‌মিন খান, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবকলী‌গের যুগ্মসম্পাদক মাহমুদুল হাসান মিথুন, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা অাব্দুল গাফ্ফার রা‌সেল, শাহাদাত হো‌সেন লি‌থেন, মিলন মিয়া, ‌মোহাম্মদ অাব্দুল্লাহ, কাউসার মিয়া, ইমরান হো‌সেন, সোহান মীর, আক্তার হোসেন, শাহবাজ আজাদ, শেখ জসিম, আব্দুল আউয়াল, রাসেল আহমেদ, রাসেল ভূঁইয়া, জামাল শিকদারসহ অ‌নে‌কে।
 
 
এ সময় বক্তারা বলেন, "সৌদি আরব, ইরানসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। জাতির পিতার ভাস্কর্য অপসারণের দাবি যারা তুলেছে, সেই মৌলবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ‌নি‌তে হ‌বে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কখনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।
 
 
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এহেন বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবিধান লঙ্ঘন করে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
 
 
উল্লেখ্য, সম্প্রতি ধোলাইখালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করেছে ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা। এরপর থেকেই ধর্মীয় মৌলবাদী, উগ্রবাদীদের তীব্র সমালোচনা তৈরি হয়েছে দেশে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন