ওসি মশিউর রহমানকে মহানগর মৎস্যজীবী লীগের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১১:২৬ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিপিএম-বারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি নুর হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। শুভেচ্ছা কালে আরোও উপস্থিত ছিলেন,মহানগর মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক এম.এম শামসীর আহমেদ,সহ-সভাপতি সাব্বির আলম,সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শাহ আলম সাঈদ, সহ-সভাপতি চম্পা ভূঁইয়া,রুনা আক্তার,সাধারণ সম্পাদক এড. মোশাররফ হোসেন দীপু,সাংগঠনিক সম্পাদক এড. কামরুজ্জামান,যুগ্ম সম্পাদক স্বার্নালী, মহিলা সম্পাদিকা জাহানারা বেগম,দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম,সদর থানা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো.পারভেজ,সুমি,সাধারণ সম্পাদক আরিফ শেখ, যুগ্ম সম্পাদক মামুন,বন্দর থানা মৎস্যজীবী লীগ নেতা আরিফুর রহমান,আঃ রহমান, মৎস্যজীবী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


