Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে শিল্পপতি হাজী বদরুল ইসলাম

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১১:২২ পিএম

ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে শিল্পপতি হাজী বদরুল ইসলাম
Swapno

ফতুল্লার কাশীপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন তরুণ শিল্পপতি হাজী বদরুল ইসলাম। পিতার নামে গড়ে তোলা দুদু মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ৩৬টি পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছেন।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বদরুল ইসলাম ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন শেষে নিজে তাদের হাতে নগদ সহায়তার অর্থ তুলে দেন।


এসময় তিনি বলেন, একজন মানুষ হিসেবে আমি অন্য একজন মানুষের বিপদে পাশে এসে দাঁড়ালাম। আমাদের প্রত্যেকের উচিত অন্যের বিপদে পাশে দাঁড়ানো। এছাড়াও এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক সংগঠন- আলোকিত কাশীপুর এর সদস্য সোহেল ঢালী নামের এক ব্যবসায়ী ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন।


এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ইউনুস আলী, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ বাবু, আলোকিত কাশীপুর এর এডমিন শহীদুল ইসলাম খাঁ, ছাত্রলীগ নেতা রিয়াজউদ্দিন কবির প্রমূখ।


প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার কাশীপুর এলাকায় ভয়াবহ আগুনে ৩৬টি কাঁচা-পাকা ঘর পুড়ে যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন