Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কবরস্থান কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৭:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে কবরস্থান কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
Swapno

সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর কবরস্থান সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) সকালে মুক্তিনগর এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজালাল বাদল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুক্তিনগর কবরস্থান কমিটির সভাপতি হাজী মো. জামাল উদ্দিন খাঁন।

 

এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিনগর এলাকার জনগণের ভোটে নির্বাচিত। আমি যেন সকল কাজ সফলভাবে সম্পন্ন করতে পারি, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয় করার জন্য তিনি তার সর্বোচ্চ আর্থিক সহযোগিতা করার আশ^াস দেন।

 

কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, হাজার হাজার লোকের বসবাস মুক্তিনগর এলাকায়। আমাদের নিজস্ব অর্থায়ানে প্রথম কবরস্থানের জন্য জমি কেনা হচ্ছে। এজন্য সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 


 
বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আবু জাফর মো. টিপু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি হাজী জিয়াউল হক, হাজী কে.এ মোতালেব, হাজী মজিবুল হক পাটোয়ারী, আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক হাজী মো. ওয়ালী উল্লাহ পাটোয়ারী, সহ সম্পাদক সাংবাদিক মো. শাহাদাত হোসেন স্বপন, অর্থ সম্পাদক মো. শামসুল আলম, প্রচার সম্পাদক মো. রিপন, মো. শাহ আলম, সদস্য মো. আবুল বাসার পাটোয়ারী, উপদেষ্টা আবুল কালাম মাষ্টার, মাওলানা এ.এস.এম ইদ্রিস, হাজী আব্দুল মান্নান, প্রকৌশলী আব্দুল মান্নান প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন