মদনগঞ্জ যুব সংঘ’র উদ্যোগে ওয়াজ মাহফিল
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৭:২৯ পিএম
বন্দরে মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির উদ্যোগে ২৫তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ এশা বন্দর মদনগঞ্জ এম.এন ঘোষাল রোডের নূর নবী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফয়সাল মো. সাগর। সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আমজাদ হোসেন।
ওয়াজ বয়ান করেন পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।


