রূপগঞ্জে বিভিন্ন ভাতা প্রদানের বই বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৫:৪৪ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বয়ষ্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অস্বচ্ছল ও প্রতিবন্ধি ভাতার বই বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ইছাখালী এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় এ ভাতার বই বিতরণ করেন কায়েতপাড়া ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি খালেদ আল ফয়সাল সানি, সহসভাপতি শাহ পরান সুফিয়ান, যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ, দপ্তর সম্পাদক মাছুম মোল্লা, ছাত্রলীগ নেতা পারভেজ মোক্তাদির, আব্দুল্লাহ আল মিলনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


