Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৫:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Swapno

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫ নং ওয়ার্ডে শিশু কিশোর ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের খাদিজাতুল কোবরা (র:) মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে নাসিক ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জিএম সাদরিলের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান।

 

প্রধান আতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশু কিশোরকে অপরাধ জগৎ থেকে বিরত রাখে। সমাজের নিয়ম শৃঙ্খলা সুশৃঙ্খল থাকে। তাই এই ধরণের খেলাধুলার বেশি বেশি আয়োজন করা প্রয়োজন। 

 


সভাপতি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে বিকশিত করে। মাদক ও অপরাধ থেকে বিরত থাকে। অন্যথায় তারা বিভিন্ন আড্ডা ও কিশোরগ্যাং এর সাথে জড়িয়ে যায়। তাই খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করছি।

 

ফাইনাল খেলা দেখার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। 

 

খেলায় নির্ধারিত সময় শেষে ট্রাইব্যাকারে এস.কে সুপার স্টার দলকে হারিয়ে বিজয়ী হয় ব্যাট সকার দল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন