মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম
মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সিদ্ধিরগঞ্জের প্লট-ফ্ল্যাট ও বাড়ীর ক্রয়কৃত মালিকদের সাথে বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় ও আলোচনা করেছে আইয়ুব ফাউন্ডেশন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজার রোড এলাকায় আইয়ুব ফাউন্ডেশনের এর কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ হায়দার আলীর কাছ থেকে পরিচালনার দায়িত্ব পাওয়া সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. কবির হোসেন ও শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ আলম চাঁন।
এ সময় প্লট, ফ্ল্যাট ও বাড়ীর মালিকেরা আইয়ুব ফাউন্ডেশন এরিয়ার বাউন্ডারী, মসজিদ, রাস্তাসহ বহিরাগত লোকজনের আসা যাওয়ার কারণে ছেলে-মেয়েদের বাড়ীর নিচে চলাফেরার সমস্যা, মাদক ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় প্রস্তাবিত স্বচ্ছল ও সুন্দর আবাসিক এলাকার মতো সকল কার্যক্রম করার আশ^াস দেন পরিচালনার দায়িত্ব পাওয়া কর্তৃপক্ষ। তারা বলেন করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও সোনামিয়া স্টেডিয়ামের বাস্তবায়ন কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনিসুর রহমান, আইয়ুব ফাউন্ডেশনের বসবাসরত কাজি মাশিউর রহমান, মো. নুর আলম, এমদাদুল ইসলাম, মো. মিনহাজ উদ্দিন, মো. রনক, মো. তুষার, ডা. আবুল হাসেম ও যুবলীগ নেতা মো. শরিফ হোসেন ইরান, শ্রমিক লীগ নেতা রাসেল মাহমুদ প্রমুখ।


