Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা মহানগর উত্তর আ.লীগের সহসভাপতিকে সংবর্ধনা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৪:০৯ পিএম

ঢাকা মহানগর উত্তর আ.লীগের সহসভাপতিকে সংবর্ধনা
Swapno

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ এর কমিটিতে সহসভাপতি নির্বাচিত করায় হাজী বশির আহমেদকে সংবর্ধণা প্রদান করেছে বেরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা উত্তরের ৪২ নং ওয়ার্ড আওয়ামীলীগ রূপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বেরাইদ এলাকায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

বেরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর আওয়ামীলীগের সদস্য হাজী জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা হাজী আমজাদ হেসেন, আওয়ামীলীগ নেতা হেলাল আহমেদ অয়ন, শহিদুল ইসলাম বেপারী, হাজী মশিউর রহমান, শ্যামল, বুলবুল আহমেদ, বেরাইন ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল প্রমুখ।
 


হাজী বশির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে। জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তিনি আরও বলেন, ১৯৭০ সালে আওয়ামীলীগকে জয়ী করতে বেরাইদ ইউনিয়নে কাজ করেছি। ১৯৭১ সালে আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কথা বলে তারা জামাত-বিএনপির প্রেতাত্মা। তাদের এ ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন