সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৯:৩২ পিএম
সিদ্ধিরগঞ্জ পুলিশ সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি সিআর সাজা পরোয়ানা, ২টি সিআর পরোয়ানাসহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এসময় ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী জুয়েলকে গ্রেফতার করা হয়।
ওসি মশিউর রহমান জানান, মাদকের সাথে কোন আপষ নাই। মাদক উদ্ধার ও মাদক কারবারীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে মশিউর রহমান ২০ নভেম্বর যোগদান করার পর তার নেতৃত্বে বুধবার ও বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। সে অভিযানে গাঁজা উদ্ধারসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।


