Logo
Logo
×

নগরের বাইরে

মেয়র হাসিনা গাজীর উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৯:১৯ পিএম

মেয়র হাসিনা গাজীর উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ
Swapno

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রূপগঞ্জে উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকায় মেয়রের পক্ষে সাবান ও মাস্ক বিতরন করেন তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল সিকদার।


 
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মালেক ফকির, সিরাজুল ইসলাম, ছাত্তার সিকদার, জাকির হোসেন খান, মোকলেস ভুঁইয়া, এডভোকেট মোক্তার হোসেন রানা, তরিকুল ইসলাম, হানিফ মিয়া, হাজী আব্দুস সাত্তার, আইয়ুব আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মানুষদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে কাউন্সিলর বলেন, এই শীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য মাস্ক ও সাবানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, ‘তারাবো পৌরসভার বর্তমান মেয়র হাসিনা গাজী গত ৫ বছরে যে পরিমান উন্নয়নমূলক কাজ করেছেন অতীতে কোনো মেয়র সেই পরিমান উন্নয়নমূলক কাজ করতে পারেন নাই। হাসিনা গাজীর উন্নয়নে আমরা পৌরবাসী মুগ্ধ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী আগামী নির্বাচনে হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন